Home অপরাধগাজীপুরের কয়েল কারখানায় ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কয়েল কারখানায় ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

by The Desh Bangla
০ comments

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট। বুধবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফিনিশ (Finish) নামে পরিচিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে বাঘের বাজার এলাকায় অবস্থিত কয়েল কারখানায় আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র ধোঁয়ায় পুরো এলাকা কালো হয়ে গেছে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরও দুইটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, “বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে।”

You may also like

Leave a Comment