Home সারাদেশকুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

by thedeshbangla
০ comments

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকায় সড়কে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের আট বছর বয়সি মেয়ে মোছা. ছাদিয়া, একই উপজেলার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

You may also like

Leave a Comment