৬
নিলামের মাধ্যমে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
চলতি মে মাসে মোট ১৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৮১ কোটি ৮৫ লাখ বা ৫.৮১ বিলিয়ন ডলার।
