Home অর্থনীতিপে-স্কেল বাস্তবায়নে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা

পে-স্কেল বাস্তবায়নে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা

by thedeshbangla
০ comments

আসন্ন জাতীয় বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। আগামীবৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি নতুন পে-স্কেল ঘোষণারও সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীরা প্রথম বছরে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন। অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে কার্যকর করা হবে। আর বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮-২৯ অর্থবছর থেকে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য মোট ৮৪ হাজার ১১৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

নতুন বেতন কাঠামো নিয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর একাধিক বৈঠক হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নতুন পে-স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বৃদ্ধি পাবে, আর উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম হবে।

উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছেন। তাদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামোয় এ শ্রেণির কর্মচারীদের জন্য বেশি সুবিধা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

You may also like

Leave a Comment