Home সারাদেশআজিমপুরে হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

আজিমপুরে হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

by The Desh Bangla
০ comments

রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকার হাজী সেলিমের একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড়িটি ঘিরে রাখতে দেখা যায়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চলছে বলে তারা জানতে পেরেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই।

অভিযান সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র থেকে জানা গেছে, হাজী সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো লাগানো ছিল। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলো সম্পর্কে তিনি কোনো সঠিক তথ্য দিতে পারেননি।

You may also like

Leave a Comment