Home আইন-আদালতঅন্তর্বর্তী সরকারের বৈধতা বিষয়ে লিভ টু আপিলের শুনানির আদেশ বৃহস্পতিবার 

অন্তর্বর্তী সরকারের বৈধতা বিষয়ে লিভ টু আপিলের শুনানির আদেশ বৃহস্পতিবার 

by The Desh Bangla
০ comments

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) এই লিভ টু আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা, বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।”

গত ১২ নভেম্বর শুনানির সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বিভাগ তার কাছ থেকে ব্যাখ্যা চান।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসীন রশিদ। তবে হাইকোর্ট রিট খারিজ করে বলে যে দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না। পরবর্তীতে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।

You may also like

Leave a Comment