Home রাজনীতিবিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

by thedeshbangla
0 comments

ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আজ বৈঠকে বসছেন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় তিনি জানান, স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল, গ্যাসের দামসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে স্থায়ী কমিটিতে কোনো আলোচনা হবে? জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী টুকু বলেন, “এটা আগে থেকে বলার সুযোগ নেই।

তবে স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে। কে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন, এ ব্যাপারে আলোচনা হওয়া খুবই স্বাভাবিক।

কিন্তু সিদ্ধান্ত যেভাবে হবে, সেটা না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ নাই, বলেন তিনি।

You may also like

Leave a Comment