Home রাজনীতিশনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

by thedeshbangla
0 comments

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার (১ আগস্ট) বৈঠকে বসছে ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

বুধবার (২৯ জুলাই) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে বৈঠকের বিষয়ে অবহিত করা হয়েছে।

বৈঠকের আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রেসিডেন্টের পদ শূন্য হওয়া এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট রাজনৈতিক ও সাংবিধানিক বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে। পাশাপাশি চলমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হতে পারে।

 

You may also like

Leave a Comment