Home অপরাধডিএমপি’র অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১

ডিএমপি’র অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১

by thedeshbangla
0 comments

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৫০টি।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ৪২, মতিঝিল বিভাগ ৪১, তেজগাঁও বিভাগ ৩১, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, একটি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্লে কার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

You may also like

Leave a Comment