Home শিক্ষাএইচএসসির প্রশ্ন নিয়ে জরুরি সতর্কবার্তা

এইচএসসির প্রশ্ন নিয়ে জরুরি সতর্কবার্তা

by thedeshbangla
০ comments

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

মঙ্গলবার (৭ জুলাই) সমন্বয় বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বোর্ড জানিয়েছে, ‘এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে প্রেরণ এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।’

নির্দেশনায় বলা হয়েছে, ‘পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত প্রশ্নপত্র তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা তার কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেয়া যাবে না।’

এতে আরও বলা হয়, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

You may also like

Leave a Comment