Home অপরাধগেন্ডারিয়ায় ৬৮ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

গেন্ডারিয়ায় ৬৮ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

by thedeshbangla
০ comments

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বুধবার (২৪ জুন) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি জনান, দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার ৪০০ টাকা। পাশাপাশি মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ৬,৯০০ টাকা নগদ অর্থও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (২৮) এবং মো. সাকিব (২৪)। র‍্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

র‍্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

 

You may also like

Leave a Comment