Home সারাদেশপদ্মায় ট্রলারডুবি, ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

পদ্মায় ট্রলারডুবি, ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

by thedeshbangla
০ comments

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবিতে ২৩টি গরুসহ আইয়ুব আলী নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

সোমবার দুপুর আড়াইটার দিকে মাওয়ায় পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ২০ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে পাঁচটিকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ২৩টি স্রোতে ভেসে গেছে।

লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সুমন আলী জানান, ট্রলারডুবির পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। ৫টি গরুও বেঁচে যায়। তবে একজন পাইকার নিখোঁজ রয়েছেন। ২৩টি গরুর সন্ধান মেলেনি।

মাওয়া নৌ পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, পদ্মায় নিখোঁজ গরু ব্যবসায়ী এবং ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান অব্যাহত রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মার সেতুর নিচে ডুবে যায়। দুর্ঘটনার পর ২০ জন ব্যবসায়ীর মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে ২৩টি গরু ভেসে গেছে।

You may also like

Leave a Comment