Home আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র হামলা চালালে ‘নতুন অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘নতুন অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

by thedeshbangla
০ comments

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এখনো ব্যবহার না করা উন্নত অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরআইএ নোভোস্তি এর বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক ইরানি সামরিক সূত্রের বরাতে আরআইএ নোভোস্তি জানিয়েছে, তেহরান নিজস্ব প্রযুক্তিতে এমন আধুনিক অস্ত্র তৈরি করেছে, যা এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার কিংবা পরীক্ষাই করা হয়নি।

ওই সূত্রের ভাষায়, আমরা দেশীয়ভাবে আধুনিক অস্ত্র তৈরি করেছি, যা এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং বাস্তবে পরীক্ষাও করা হয়নি।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার বিষয়ে ইরানের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, প্রতিরক্ষা সক্ষমতা বা সামরিক সরঞ্জামের ক্ষেত্রে তাদের কোনো ঘাটতি নেই, যা দেশ রক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার আমরা সংযত আচরণ করার ইচ্ছা রাখি না।

You may also like

Leave a Comment