Home সারাদেশচট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপে জড়িত ১১ জন গ্রেপ্তার

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপে জড়িত ১১ জন গ্রেপ্তার

by thedeshbangla
০ comments

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নারী ও ৬ পুরুষসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালি থানা পুলিশের পৃথক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কোতোয়ালি থানা এলাকার কয়েকটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মিনহাজ উদ্দিন (২৫), মো. শাহজালাল (২৬), মো. মহিন উদ্দিন (২৪), সৈকত দাশ (৩০), মুন্নি আক্তার (২২), ইরিনা খান (১৯), জান্নাত (১৮), বিউটি আক্তার (২৭), জেসমিন আক্তার (২৪), এমদাদুল হক (২২) ও মো. ওসমান (৩৮)।

ওসি আফতাব উদ্দিন জানান, নগরের আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার অংশ হিসেবে কোতোয়ালি থানা এলাকার সন্দেহভাজন আবাসিক হোটেলগুলোতে এই অভিযান চালানো হয়। সেখান থেকে অসামাজিক লিপ্ত থাকা অবস্থায় এই ১১ জনকে বিনা পরোয়ানায় আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরের পরিবেশ সুশৃঙ্খল রাখতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment