Home বাংলাদেশহাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

by thedeshbangla
০ comments

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে এবং ২ শিশুর মৃত্যু নিশ্চিত হামের কারণে। একই সময়ে নতুন করে ১,৩৩৭ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।

এই হিসাব গত ১৮ মে সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

You may also like

Leave a Comment