Home সারাদেশসোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ: দগ্ধ যুবকের মৃত্যু, আরও ৫ জন আশঙ্কাজনক

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ: দগ্ধ যুবকের মৃত্যু, আরও ৫ জন আশঙ্কাজনক

by thedeshbangla
০ comments

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শংকরের শরীরের প্রায় ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ১২ জন দগ্ধ হন। আহতদের মধ্যে ছিলেন মনির হোসেন, আল আমিন, নাজমুল আলম খান, সাইফুল ইসলাম, রামিজুল, মো. আমির, শংকর, কাউসার, তুহিন শেখ, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়া আরও পাঁচজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বিস্ফোরণের কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্টরা তদন্ত শুরু করেছে।

You may also like

Leave a Comment