Home রাজনীতি‘স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হলে জনগণ এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে’: নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হলে জনগণ এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে’: নাহিদ ইসলাম

by thedeshbangla
০ comments

ফ্যাসিবাদ বা পুরনো স্বৈরতন্ত্র নতুন করে টিকিয়ে রাখার চেষ্টা হলে আবারও জনগণ সংগঠিত হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়াতলে ঐক্যবদ্ধ হবে বলে জানিয়েছেন দলটির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

আজ শুক্রবার বিকেলে দলটিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, সরকার গঠনের পর গণভোটকে অস্বীকার করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।

পুরনো স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হলে জনগণ সোচ্চার হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, যারা পরিবর্তন চান, তাদের এখন থেকেই সারাদেশে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

এ সময় ফেরসামিন হক ইকবাল, নুরুজ্জামান কাফী, মহিউদ্দিন রনি এবং ইসহাক সরকার এনসিপিতে যোগ দেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করেন দলটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

You may also like

Leave a Comment