Home অপরাধরাজধানীর যাত্রাবাড়ীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর যাত্রাবাড়ীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৯

by thedeshbangla
০ comments

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ওমর সানি (৩৫), মো. ওমর ফারুক (২৫), মো. শাহজাহান (৩৫), মো. রেজওয়ান খান মানিক (২০), মৌসুমী আক্তার শিখা ওরফে মোসা. শিখা বেগম (৪০), মো. আকরাম হোসেন (৩৮), মো. কবির কাজী (৪৭), মো. তুহিন (২৮), মো. স্বপন মিয়া (২৪), মো. ফয়সাল (১৯), মো. রিপন মিয়া (২২), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. মাঈন উদ্দিন (৩১), মো. সুমন (২৯), মো. সিয়াম (১৮), মো. আরিফ (২২), মনির হোসেন (৩৮), মো. চুপ্পু (৫৫), মো. ফাহাদ (৫০), মো. নাসির (৩৪), মন্টু সরকার (৪০), মো. সেলিম (৪২), আব্দুল রব (৫৫), মো. রায়হান আহমেদ (২১), মো. মিরাজ (২৩), মো. জুয়েল (৩১), হরি নারায়ন ওরফে বাবু (৪৮), মো. শামিম প্রধান (৩০) ও মো. জুয়েল (৩৩)।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৩ জন, পুরাতন মামলার ৩ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে আটক করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment