Home রাজনীতিবিভ্রান্তকারীদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

বিভ্রান্তকারীদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

by Akash
০ comments

যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজ একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই এদের বিরুদ্ধে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে গণতান্ত্রিক সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পেছনের দিকে তাকাই না। আমরা মাথা নত করি না। আমাদের লড়াইয়ে জয় লাভ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।’

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের সময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনী জনসভার কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

You may also like

Leave a Comment