Home রাজনীতিইসির বাছাইপর্ব উতরে গেলেন এনসিপির যেসব প্রার্থী

ইসির বাছাইপর্ব উতরে গেলেন এনসিপির যেসব প্রার্থী

by The Desh Bangla
০ comments

নিবন্ধন পেয়েই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বাছাই পর্বে দলটির আলোচিত ও পরিচিত মুখ সবাই উত্তীর্ণ হয়েছেন। এখন অপেক্ষা শুধু প্রতীক বরাদ্দের। আগামী ২২ জানুয়ারি থেকে নিজ দলের প্রতীকে প্রচারণা শুরু করতে পারবেন বৈধ প্রার্থীরা।

ইসির প্রথম বাছাই পর্বে উতরে যাওয়া এনসিপির প্রার্থীরা হলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি ঢাকা-১৮ আসন থেকে লড়বেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসনের প্রার্থী। পঞ্চগড়-১ আসনের প্রার্থী মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ আসনে যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির ও ঝালকাঠি-১ আসনে দলটির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

এ ছাড়া ঢাকা-১৯ আসনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে এবার ৪৭টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছে এনসিপি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এই সংখ্যা কমতে পারে। কারণ অনেক আসনে জামায়াতের বা জোটের অন্য দলের প্রার্থী থাকলে সেখান থেকে প্রত্যাহার করতে পারেন অনেকে।

You may also like

Leave a Comment