Home খেলাজেনোয়াকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মিলান

জেনোয়াকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মিলান

by The Desh Bangla
০ comments

ইয়ান বিসেক ও লাউতারো মার্তিনেজের প্রথমার্ধের দুটি গোলে রবিবার জেনোয়ার মাঠে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সিরি আ লিগের শীর্ষে উঠে গেছে ইন্টার মিলান। এই জয়ের ফলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইন্টার, নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে এক পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে জেনোয়া।

ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন লাগানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এসব ঘটনার কারণে ম্যাচ শুরুর সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি।

এর আগে এসি মিলান সাসসুওলোর সঙ্গে ড্র করে এবং নাপোলি উদিনেসের কাছে হেরে যাওয়ায় ভালো অবস্থান নিয়েই মাঠে নামে ইন্টার মিলান।

ম্যাচের মাত্র ছয় মিনিটেই লিড নেয় ইন্টার। ডিফেন্ডার ইয়ান বিসেক নিচু শটে কাছের পোস্টের কোণে বল জড়িয়ে দেন জালে। ৩৮তম মিনিটে লাউতারো মার্তিনেজ একক নৈপুণ্যে বক্সে ঢুকে কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে জেনোয়া আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৬৮তম মিনিটে ভিতিনিয়া ইন্টার গোলরক্ষক ইয়ান সমারকে কাটিয়ে গোল করে ব্যবধান কমান।

ম্যাচ চলাকালে মাঠে একটি ফ্লেয়ার ছোড়া হলে হলুদ ধোঁয়ায় স্টেডিয়াম ভরে যায়, ফলে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে ইন্টার মিলান।

You may also like

Leave a Comment