Home বাংলাদেশবিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা: সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় অধ্যাদেশ জারি

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা: সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় অধ্যাদেশ জারি

by The Desh Bangla
০ comments

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে পৃথক করার লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশেষে জারি করা হয়েছে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ- ২০২৫’। এই অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার বিধান কার্যকর হলো, যার ফলে বিচার বিভাগ নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে।

রোববার (৩০ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশ জারি করা হয়।

এর আগে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত এই অধ্যাদেশটির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত করতে গত বছরের ২৭ অক্টোবর প্রধান বিচারপতির উদ্যোগে আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে পাঠানো ওই প্রস্তাবে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের কথা বলা হয়েছিল।

মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণ এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথরূপে পালনের লক্ষ্যেই এই স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। সে সময় পাঠানো প্রস্তাবে অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেসের সম্ভাব্য সংস্কার সম্পর্কে বিস্তারিত উল্লেখ ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, এই অধ্যাদেশ জারির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক সহযোগিতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিল।

You may also like

Leave a Comment