Home রাজনীতিবিএনপিতে আনুষ্ঠানিক যোগ দিলেন রেজা কিবরিয়া

বিএনপিতে আনুষ্ঠানিক যোগ দিলেন রেজা কিবরিয়া

by The Desh Bangla
০ comments

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। বিএনপির ৩১ দফার আলোকে তিনি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

রেজা কিবরিয়া জানান, তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। বিএনপি ইতোমধ্যে ২২৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

প্রেক্ষাপট: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন, যা ঘিরে দলটি দুই ভাগে বিভক্ত হয়। পরবর্তীতে নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন; সেখানেও বিভক্তি দেখা দিলে ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

You may also like

Leave a Comment