Home বাংলাদেশরূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

by The Desh Bangla
০ comments

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের কারণে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক নবজাতকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্প অনুভূত হওয়ার সময় ভুলতা থেকে গাউছিয়া যাওয়ার পথে সড়কের পাশের একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে নবজাতক ফাতেমা, তার মা এবং প্রতিবেশী জেসমিন দেয়ালের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং আহত দু’জনকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ভূমিকম্পে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয়েছে। আহত দুই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

You may also like

Leave a Comment