Home বিনোদনসালমান খানের বাড়িতে হামলা: কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোই ১১ দিনের রিমান্ডে

সালমান খানের বাড়িতে হামলা: কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোই ১১ দিনের রিমান্ডে

by The Desh Bangla
০ comments

বহুল আলোচিত বলিউড তারকা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে প্রত্যার্পণের পরপরই গতকাল বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দর থেকে তাকে আটক করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

গ্রেপ্তারের পর আনমোলকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে তোলা হয়, যেখানে সংস্থা ১৫ দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে তাকে ১১ দিনের হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে পলাতক এই গ্যাংস্টারকে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে তৎপর ছিল পুলিশ।

জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোতে অবৈধ নথি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক দিন আগে মহারাষ্ট্রের একটি আদালত আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং ইন্টারপোলে রেড কর্নার নোটিশ প্রকাশ করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার তাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়।

আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় অন্তত ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো:

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড।
সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী-রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে খুন।
২০২৪ সালে সালমান খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনা।
এই সব হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বড় ভাই লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পর আনমোল গ্যাংয়ের হাল ধরেন। অভিযোগ রয়েছে, ২০২২ সালে ভুয়া পাসপোর্টে নেপাল হয়ে প্রথমে দুবাই এবং পরে কেনিয়া ও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

You may also like

Leave a Comment