Home রাজনীতিগণতন্ত্রের পথচলায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী

গণতন্ত্রের পথচলায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী

by The Desh Bangla
০ comments

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেছেন যে, গণতন্ত্রের পথচলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেজন্য এই রায় ইতিবাচক হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, “ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন। তিনি যে নিষ্ঠুরতা করেছেন বাংলাদেশে, কেউ আর এমন নিষ্ঠুরতা করতে পারেননি।”

তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, “কত মানুষ অসুস্থ, ক্ষুধার্ত। এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান।”

রিজভী আরও আশা প্রকাশ করেন যে, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে।

You may also like

Leave a Comment