Home সারাদেশসরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০

সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০

by Akash
০ comments

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী এবং শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে তারা পুনরায় টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটেছে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

You may also like

Leave a Comment