Home সারাদেশরমনায় পুলিশের গাড়িতে আগুন

রমনায় পুলিশের গাড়িতে আগুন

by The Desh Bangla
০ comments

রাজধানী ঢাকার রমনা থানার সামনে একটি পুলিশ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং ব্যাটারি সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি গোলাম ফারুক) গণমাধ্যমকে বলেন,

“গাড়ির মিস্ত্রির কাজ করার সময় হঠাৎ করে ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহত হয়নি।”
পুলিশের ধারণা, মিস্ত্রির অসাবধানতার কারণে এ অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার পরপরই গাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার পর থানার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এ ধরনের দুর্ঘটনা পুনরায় যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment