Home সারাদেশটঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ, তীব্র যানজট

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ, তীব্র যানজট

by The Desh Bangla
০ comments

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় গাজীপুর-৬ আসন বাতিলের প্রতিবাদে সাধারণ জনগণ সড়ক অবরোধ করেছেন। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ অবরোধে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে কলেজগেট এলাকায় সমবেত হন। তারা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগান দেন এবং প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, “গাজীপুর-৬ আসন আমাদের নির্বাচনী অধিকারের অংশ। আদালতের মাধ্যমে এ আসন বাতিল করা জনগণের ভোটাধিকার হরণ।” তারা আরও জানান, এ সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না।

একই দাবিতে ‘গাজীপুর-৬ আসন রক্ষা কমিটি’-এর ব্যানারে জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সাধারণ নাগরিকরাও গাজীপুরের এশিয়া পাম্প এলাকায় মানববন্ধন করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

অবরোধের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। তবে দুপুরের দিকে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার পর ধীরে ধীরে সড়ক চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment