Home সারাদেশআজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে ইসি

আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে ইসি

by Akash
০ comments

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ শুরু করার পর এটি তাদের দ্বিতীয় ধাপের আলোচনা।

মো. আশাদুল হক জানান, সোমবার দু’দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধি এই সংলাপে অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় ইলেকট্রনিক মিডিয়ার (টেলিভিশন) সঙ্গে এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবে ইসি।

তিনি আরও জানান, কমিশন এরপর মঙ্গলবার (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসবে। পরবর্তীতে জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসার পরিকল্পনা রয়েছে ইসির।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন যে সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

You may also like

Leave a Comment