Home সারাদেশ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

by The Desh Bangla
০ comments

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ৮ নারীসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরপর বিজিবি ওই রাতেই সাতক্ষীরা সদর থানায় তাদের সোপর্দ করে।

বিজিবি ও পুলিশ জানায়, মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করে। পরে আমুদিয়া বিএসএফ কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আটক ও ফেরত আসাদের মধ্যে খুলনা, ডুমুরিয়া, কয়রা ও সাতক্ষীরা এলাকার নারী-পুরুষ ও শিশুরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭) ও ছেলে মিলন গাজী (১৯), সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২) ও মেয়ে রাজিয়া (৭), জাফারুল ইসলাম (৩৮), স্ত্রী রহিমা খাতুন (২৮), ছেলে জামশেদ (১২), মেয়ে জীম (৩), এলেম সরদার (৪৯), স্ত্রী আকলিমা (৪৪), মেয়ে আছিয়া (১১), আহসান হাবিব খোকন (৪২), স্ত্রী রওশন আরা (৩৮) ও ছেলে সোহান (৫)।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, নাম-পরিচয় যাচাই শেষে বৃহস্পতিবার সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির মতে, কাজের সন্ধান বা আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার জন্য অনেকেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়।

You may also like

Leave a Comment