Home অপরাধহাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবককে হত্যা

হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবককে হত্যা

by The Desh Bangla
০ comments

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিয়ের সামাজিক বৈঠকে (পানসল্লা) ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নস্থ মুছা সওদাগরের বাড়িতে। হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাবু ছিলেন মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈঠকের সময় বাবু ও একই বাড়ির জসিম (৪৮) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে চাকু নিয়ে এসে বাবুর গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

ছুরিকাঘাতের সময় বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও চাচাত ভাই ইমন (২১) বাবুকে উদ্ধার করতে গেলে ঘাতক জসিম তাদেরকেও আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ঘাতক জসিমকে একটি হোটেলে আটক রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাটহাজারী মডেল থানার ওসি জানান, ঘটনার সাথে জড়িত জসিমকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

You may also like

Leave a Comment