Home বাংলাদেশযুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার

by thedeshbangla
০ comments

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত ও দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। কয়েকশ বাংলাদেশিকে নিরাপদে স্বদেশে প্রত্যাবাসনের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এই উদ্ধার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় প্রায় দুই শতাধিক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে। এক্ষেত্রে নাগরিকদের প্রথমে সড়কপথে ইরান সীমান্ত পার করে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের সরাসরি দেশে ফিরিয়ে আনা হবে।

এই পুরো প্রক্রিয়াটি তদারকি করতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এছাড়া প্রত্যাবাসন কার্যক্রমে সরাসরি সহায়তা দিতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা মঙ্গলবার রাতেই বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধাবস্থায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। আগ্রহী নাগরিকদের ফিরিয়ে আনার এই প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে আন্তর্জাতিক পর্যায় থেকেও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

You may also like

Leave a Comment