Home আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সংশোধিত শান্তি পরিকল্পনাকে স্বাগত জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের সংশোধিত শান্তি পরিকল্পনাকে স্বাগত জেলেনস্কির

by The Desh Bangla
০ comments

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনার সংশোধিত সংস্করণকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র পরিকল্পনাটিতে নতুন কয়েকটি পরিবর্তন অন্তর্ভুক্ত করার পর জেলেনস্কি তা গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আগে যেসব বিষয়ে আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়ে সংশোধিত খসড়া তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, “এখন যুদ্ধ শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে…। অনেক গুরুত্বপূর্ণ উপাদান এখন কাঠামোয় যুক্ত হয়েছে।”

গত রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেন, যা কিয়েভ ও তাদের ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে আলোচনা জাগায়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এর আগে অক্টোবরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা পরিকল্পনার মূল খসড়া তৈরি করেছিলেন।

অন্যদিকে, সোমবার ক্রেমলিনের এক কর্মকর্তা পরিকল্পনায় প্রস্তাবিত সংশোধনীগুলোকে “সম্পূর্ণ অগঠনমূলক” বলেই প্রত্যাখ্যান করেন।

হোয়াইট হাউসও পাল্টা প্রতিক্রিয়া জানায়। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কোনো পক্ষের প্রতি সমর্থন দিচ্ছে—এমন ধারণা “সম্পূর্ণ ভুল।” তিনি আরও জানান, যুদ্ধ অবসানে কার্যকর হতে পারে এমন একটি পরিকল্পনা তৈরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আশাবাদী”।

সূত্র: বিবিসি

You may also like

Leave a Comment