Home আন্তর্জাতিকমার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

by thedeshbangla
০ comments

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে, তবে মার্কিন লক্ষ্য কখনোই পূরণ হবে না।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই খবর নিশ্চিত করেছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, “সমুদ্রপথে অবরোধ বা বিধিনিষেধ আরোপের যেকোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য।”

মাসুদ পেজেশকিয়ান আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ভূমিকা রাখবে না। উল্টো এটি পারস্য উপসাগরে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

You may also like

Leave a Comment