Home খেলামাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

by thedeshbangla
০ comments

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এক আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। শেষ মুহূর্তের নাটকীয় গোল হজম করে দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, ম্যাচ শেষে মাঠেই সব খেলোয়াড়কে একত্র করে জাপানের আপামর জনগণের কাছে মাথা নত বা কুর্নিশ করে ক্ষমা চেয়েছেন এই অভিজ্ঞ কোচ।

সোমবার (২৯ জুন) রাতে হিউস্টন স্টেডিয়ামের এই ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত মরিয়াসু বলেন, “আমি গভীরভাবে দুঃখিত যে আমরা জাপানের মানুষকেএই কাঙ্ক্ষিত জয় উপহার দিতে পারিনি। একজন প্রধান কোচ হিসেবে এই হারের সম্পূর্ণ দায় আমার নিজের কাঁধে নিচ্ছি এবং আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই।”

তিনি আরও যোগ করেন, “টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে সশরীরে এসে যে অসংখ্য জাপানি সমর্থক আমাদের অবিরাম সমর্থন জুগিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু মাঠের সমর্থকেরা নন, আমি জানি জাপান ও বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদেরজন্য প্রার্থনা করেছেন। সবার এই নিবেদনকে আমি সম্মান জানাই।”

বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্ট বা সম্প্রচারে দেখা যায়, ম্যাচ শেষের বাঁশি বাজার পর মোরিয়াসু মাঠের ভেতরেই সব খেলোয়াড়দের নিয়ে বৃত্ত তৈরি করেন এবং তাঁদের উদ্দেশে কিছু অনুপ্রেরণামূলক কথা বলেন। বক্তব্য শেষ করেই তিনি মাঠের চারপাশের গ্যালারি ওক্যামেরার সামনে মাথা নিচু করে ক্ষমা চান। কোচের এমন বিনয়ী ও দায়িত্বশীল আচরণ দেখে উপস্থিত খেলোয়াড়েরা করতালির মাধ্যমে তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান। উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে অত্যন্ত সফলতার সাথে জাপান জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বিদায়ের হতাশাজনক অনুভূতি প্রকাশ করে মোরিয়াসু বলেন, “এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়াটা সত্যিই ভীষণ বেদনাদায়ক ও হতাশাজনক। তবে মাঠের লড়াইয়ে খেলোয়াড়েরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমরা এই মঞ্চ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত প্রতিটি দিন তাঁরা দলের প্রক্রিয়াকে সম্মান করেছে এবং অসাধারণ নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। কোচিং স্টাফ ও পুরো সাপোর্ট টিমও এই পুরো যাত্রায় সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের সাধ্যের মধ্যে যা কিছু ছিল, আমরা তার সবই করেছি। যদিও এখন আমরা ভীষণ হতাশ, তবুও আমি এই ফলাফলকে মেনে নিয়ে এটিকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণায় রূপ দিতে চাই।”

You may also like

Leave a Comment