Home আন্তর্জাতিকভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের ইতি ঘটবে’

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের ইতি ঘটবে’

by The Desh Bangla
০ comments

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, যদি যুক্তরাষ্ট্র তার দেশে সামরিক হস্তক্ষেপ চালায়, তবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের “শেষ” ডেকে আনবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত।

বুধবার (১৯ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এ ধরনের উসকানি ট্রাম্পকে “ধ্বংসের মুখে ঠেলে দেবে।”

মাদুরো বলেন: “যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক। আর সেটা হলে তার নেতৃত্ব এবং নাম— উভয়ের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। তাকে চাপ দেওয়া হচ্ছে, উসকানি দেওয়া হচ্ছে।”

মাদুরোর দাবি, এই উসকানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয়, ট্রাম্পের আশপাশের কিছু মানুষের মধ্য থেকেও আসছে, যারা “ট্রাম্প-পরবর্তী সময়” নিয়ে হিসাব কষছে এবং এতে ট্রাম্পের ক্ষতি হলে তাতে তাদের কোনো সমস্যা নেই। মাদুরো অবশ্য এই ‘শত্রু’ কারা, তা জানেন না বলে জানিয়েছেন।

রাজনৈতিক হুমকি সত্ত্বেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পুনর্বার জানিয়ে দেন, তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত। তার সরকারের অবস্থান অপরিবর্তিত— কূটনীতি ও মতৈক্যের পথেই সমাধান খুঁজে পাওয়া।

মাদুরো বলেন, ভেনেজুয়েলা গত ১৬ সপ্তাহ ধরে “হুমকি, মানসিক আগ্রাসন ও নজরদারি” সহ্য করে আসছে। এর প্রতিক্রিয়ায় বলিভারিয়ান সশস্ত্র বাহিনী আরও সক্রিয় ও সংগঠিত হয়েছে, মিলিশিয়া সম্প্রসারিত ও প্রশিক্ষিত হয়েছে এবং জনগণ শান্তভাবে সামরিক পরিকল্পনাকে সমর্থন করছে।

এর আগে গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ভেনেজুয়েলার সঙ্গে “আলোচনার সম্ভাবনা আছে”, কারণ “ওরা কথা বলতে চায়”। তবে পরে তিনি ভেনেজুয়েলাকে ঘিরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দেন, যদিও বিস্তারিত কিছু জানাননি।

You may also like

Leave a Comment