২১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ মোট ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ (বুধবার, ১৯ নভেম্বর ২০২৫) সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই ধাপে এই সংলাপের সময়সূচি নির্ধারণ করা হয়েছে:
সকাল (সকাল সাড়ে ১০টা – সাড়ে ১২টা)
সকালে যে সাতটি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে:
- বাংলাদেশ জামায়াতে ইসলামী
- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)
- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
- গণসংহতি আন্দোলন
- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
- বাংলাদেশ লেবার পার্টি
দুপুর (দুপুর ২টা – ৪টা)
দুপুরের অধিবেশনে যে ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে:
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
- গণঅধিকার পরিষদ (জিওপি)
- নাগরিক ঐক্য
- বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)
- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল– বাসদের (মার্কসবাদী)
