Home বাংলাদেশপুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

by The Desh Bangla
০ comments

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশাল কোশাইতলীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় সড়ক দিয়ে হাঁটছিলেন তিন পথচারী, যারা রেলিংয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু হয়েছে। আমাদের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

You may also like

Leave a Comment