Home সারাদেশপিরোজপুরে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন, দুই আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

পিরোজপুরে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন, দুই আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

by The Desh Bangla
০ comments

পিরোজপুরে মাদক মামলায় এক নারীসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে জেলা ও দায়রা জজ আদালত। এ মামলায় প্রধান আসামি শারমীন আক্তার (৪৫)–কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

একই মামলায় মেহেদী হাসান মুন্না (১৯)–কে ১ বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশা (২২)–কে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। এছাড়া এক আসামিকে খালাস প্রদান করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করে। পরে ১৩ ফেব্রুয়ারি পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবনসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়।

রায় সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আকন বলেন, “মাদক মামলায় প্রধান আসামির যাবজ্জীবন দণ্ডসহ অন্যান্য আসামিদের সাজা দিয়ে আদালত সঠিক বিচার নিশ্চিত করেছে।”

You may also like

Leave a Comment