Home অপরাধপাঁচলাইশে এক পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার

পাঁচলাইশে এক পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার

by thedeshbangla
০ comments

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযানে একই পরিবারের ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তাররা হলেন— হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নুর বেগম, লিজা আক্তার এবং পরিবারের আরও এক নারী সদস্য।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় প্রথম অভিযান চালিয়ে হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভোর ৫টা ২০ মিনিটে একই এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়। এরপর একই দিন রাত ১০টা ৫ মিনিটে ওই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স, কুরিয়ার সার্ভিসের রিসিট এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

You may also like

Leave a Comment