Home বাংলাদেশতারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি পেল বিএনপি

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি পেল বিএনপি

by The Desh Bangla
০ comments

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য দলের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পাওয়া গেছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতিপত্র পাঠানো হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে ওই অনুমতিপত্র পাঠান।

শায়রুল কবির খান আরও বলেন, অনুমতিপত্রটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী তা গ্রহণ করেন।

You may also like

Leave a Comment