Home বাংলাদেশডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

by thedeshbangla
০ comments

আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এ কে এম রেজাউল করিম খন্দকার।

আজ রোববার (৩ মে) তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেটি নিয়ম অনুযায়ী সলিসিটর কার্যালয় হয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রেজাউল করিম খন্দকার আসন্ন সুপ্রিম কোর্ট নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত নির্বাচনী বিধিমালা ও নৈতিক অবস্থানের জায়গা থেকেই তিনি সরকারি আইন কর্মকর্তার পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার পদত্যাগপত্রটি চূড়ান্ত গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।

You may also like

Leave a Comment