Home বাংলাদেশএসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা দ্রুত প্রণয়ন করা হবে: সেতুমন্ত্রী

এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা দ্রুত প্রণয়ন করা হবে: সেতুমন্ত্রী

by thedeshbangla
০ comments

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা অনুযায়ী যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে থাকে।

তিনি আরও বলেন, গণপরিবহনের ভাড়া সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। বর্তমানে বিআরটিএ তাদের ওয়েবসাইটে ভাড়ার তালিকা প্রকাশ করে এবং পরিবহন মালিকদের গাড়ির দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রী জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা কার্যকর রয়েছে। খুব দ্রুতই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা তৈরি করা হবে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য এই ভাড়ার তালিকা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সহজে দেখার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন|

You may also like

Leave a Comment