Home বাংলাদেশআগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

by thedeshbangla
0 comments

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ফ্যাসিবাদি শাসনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করেছিল, এখন তা পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার।

সোমবার (১০ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, এর জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ প্রকল্পটি গ্রহণ করেছে।

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা থাকছে এই প্রকল্পে। এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী।

 

You may also like

Leave a Comment