Home অপরাধডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, মামলা ৩৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, মামলা ৩৫

by thedeshbangla
0 comments

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় অভিযানে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ টি পানির মটর, ৫টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ, ৩টি ফয়েল পেপার, ১টি গ্যাস লাইট, ১টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১টি ইলেকট্রিক শর্ট দেয়ার যন্ত্র, ১ টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

You may also like

Leave a Comment