Home সারাদেশমাদকবিরোধী মানববন্ধনে গুলি, স্কুল শিক্ষার্থীসহ আহত ৫

মাদকবিরোধী মানববন্ধনে গুলি, স্কুল শিক্ষার্থীসহ আহত ৫

by thedeshbangla
০ comments

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম প্রেম (১১)। সে নগরীর কাঁটাবিল এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। একপর্যায়ে গুলির ঘটনা ঘটলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রেমসহ অন্তত পাঁচজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর মানববন্ধন স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা নিরাপদ স্থানে সরে গেলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা এখনও ঘটনাস্থলেই আছি।

You may also like

Leave a Comment