Home আন্তর্জাতিকহরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা

হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা

by thedeshbangla
০ comments

হরমুজ প্রণালীতে চলাচলরত জাহাজকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে সবগুলো ড্রোনই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন সামরিক বাহিনী।

বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কয়েক ঘণ্টাব্যাপী ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন ছোড়া হয়, যা হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করেছিল।

সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো শনাক্ত ও ধ্বংস করে। ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।

এর আগে ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়।

You may also like

Leave a Comment