Home সারাদেশবাপের বাড়ি থেকে ফিরে স্ত্রী দেখলেন স্বামীর ঝুলন্ত মরদেহ

বাপের বাড়ি থেকে ফিরে স্ত্রী দেখলেন স্বামীর ঝুলন্ত মরদেহ

by thedeshbangla
০ comments

মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে নিজ বাড়ির সিড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইলিয়াস মাঝি (৩৮) ডহুরি গ্রামের বাসিন্দা এবং ব্রুনাই প্রবাসী ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে ইলিয়াস মাঝির সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের ঝগড়া হয়। পরে রাগ করে ডলি বেগম পাশেই তার বাবার বাড়িতে চলে যান। এ সময় ইলিয়াস মাঝি নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর টানা চার দিন তাকে বাইরে দেখা যায়নি এবং ঘরও খোলা হয়নি।

সোমবার বিকেলে বিষয়টি নিয়ে সন্দেহ হলে ডলি বেগম বাড়ি ফিরে দেখতে পান, তাদের দ্বিতীয় তলার সিড়ির সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন তার স্বামী। এ সময় মরদেহ ফুলে গিয়ে চেহারা হয়েছিল। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ওই প্রবাসীর ঘরের দরজার পাশ হতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশতে পচন দেখা দিয়েছিল। কতদিন আগে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। স্ত্রীর সঙ্গে ঝগড়ার বিষয়টি পরিবারের কাছ থেকে শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment