Home সারাদেশরূপগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রূপগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

by thedeshbangla
০ comments

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ৯ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়া বাড়িতে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইসানুর বসবাস করেন। সেখানে তিনি এক কক্ষে বসবাস করেন, অপর কক্ষে শিশু কিশোরদের আরবি প্রাইভেট পড়ান। গতকাল রবিবার ভুক্তভোগী শিশু অন্য মেয়েদের সঙ্গে প্রাইভেট পড়ার জন্য সেখানে আসে। একপর্যায়ে ওজু শেখানোর নাম করে মোহাম্মদ ইসানুর শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে যায়। তারপর শিশুটির পরনের জামা ও সালোয়ার খুলে ভয়ভীতি দেখিয়ে জাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। খানিক বাদে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মোহাম্মদ ইসানুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ ইসানুরকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’

You may also like

Leave a Comment